আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানায়ে তাকাইচি।

নিজেস্ব প্রতিবেদক: 

জাপানের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তাদের নতুন সভাপতি হিসেবে বেছে নিয়েছে সানায়ে তাকাইচিকে।

সংসদীয় ভোটে সমর্থন নিশ্চিত হলে তাকাইচিই হবেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী।

শনিবার দ্বিতীয় দফার ভোটাভুটিতে ৬৪ বছর বয়সী তাকাইচি সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো কোইজুমিকে হারিয়ে বিজয়ী হন। এর আগে প্রথম দফায় পাঁচ প্রার্থীর মধ্যে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাননি।

এলডিপির নেতৃত্বে আসার পর তাকাইচি অর্থনৈতিক খাতে ব্যাপক সংস্কারের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী এক দশকে জাপানের অর্থনীতি দ্বিগুণ করার জন্য প্রযুক্তি, অবকাঠামো,খাদ্য নিরাপত্তা ও অন্যান্য খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়ানো হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্বাক্ষরিত পুরনো বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

তবে নতুন নেতৃত্বের সামনে বড় চ্যালেঞ্জও রয়েছে—বয়স্ক জনসংখ্যা, দুর্বল অর্থনীতি, অভিবাসন ইস্যু এবং আঞ্চলিক ভূরাজনৈতিক সংকট।

এর আগে দলীয় চাপে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক সভাপতি শিগেরু ইশিবা। তার পদত্যাগের পর থেকেই এলডিপিতে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

মতামত দিন