আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ফ্রান্সে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের রহস্যজনক মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক: 

ফ্রান্সে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইমানুয়েল নাথি মথেথওয়ার রহস্যজনকভাবে মৃত্যু বরণ করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্যারিসের হায়াত রিজেন্সি হোটেলের নিচের অংশে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।

প্যারিস প্রসিকিউটর অফিসের বরাতে জানা গেছে, রাষ্ট্রদূত হোটেলের ২২ তলায় একটি কক্ষ ভাড়া করেছিলেন। প্রাথমিক অনুমান অনুযায়ী এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। মৃতদেহের সন্ধান পাওয়ার  আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) তার স্ত্রী পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেছেন।

পুলিশ ইতোমধ্যেই বিস্তারিত তদন্ত শুরু করেছে। ফ্রান্সটোয়েন্টিফোরসহ অন্যান্য গণমাধ্যম এই মৃত্যুর সংবাদ প্রকাশ করেছে।

মতামত দিন