টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকা থেকে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার।
নিজেস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুদেরসহ ৮ জনকে উদ্ধার করেছে।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সাগরপথে মালয়েশিয়া পাঠানোর জন্য একটি গোপন আস্তানায় আটক করা হয়েছিল এই ব্যক্তিদের।
মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে অভিযান সম্পন্ন করা হয়।
অভিযান চলাকালীন পাচারকারীরা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নৌবাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা দল তাদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, মানবপাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত দিন