জাতীয়
ছবি: সংগৃহীত

নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগটি কমিশন অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ এবং তদন্ত করছে।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন ২০২৫-পরবর্তী উত্থাপিত অভিযোগ ও জিজ্ঞাসাগুলো নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।

চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠনতন্ত্রের ৬৯ নম্বর ধারার প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মোট ১৫টি অভিযোগ ও জিজ্ঞাসার লিখিত জবাব ইতোমধ্যেই প্রদান করা হয়েছে।

কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, বাকি অভিযোগ ও প্রশ্নোত্তরগুলোও ধাপে ধাপে উত্থাপনকারীদের কাছে জবাব দেওয়া হবে। বিশেষভাবে ব্যালট পেপার সংক্রান্ত অভিযোগটি কমিশন অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ এবং তদন্ত করছে। ইতোমধ্যেই গভীরতর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষণা করেছে, উত্থাপিত সকল অভিযোগ ও জিজ্ঞাসার পূর্ণাঙ্গ জবাব শিগগিরই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হবে।

মতামত দিন