আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু: গ্রেপ্তার সহকর্মী ড্রামার।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গত শুক্রবার প্রাণ হারানো এই শিল্পীর মামলায় এবার গ্রেপ্তার হয়েছেন তার ব্যান্ডের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী।

বিশেষ তদন্তের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র বলছে, শেখরজ্যোতির আমন্ত্রণেই সেদিন পানিতে নামেন জুবিন গার্গ। কিন্তু সেই ডাইভের পর আর তিনি তীরে ফিরতে পারেননি। বৃহস্পতিবার আসামের গরিগাঁওয়ে তার নিজ বাসা থেকে ড্রামারকে আটক করা হয়।

এদিকে তদন্ত কর্মকর্তারা একই দিনে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ–ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মহন্তর বাড়িতে তল্লাশি চালিয়েছেন। প্রয়োজনে তাদেরও আটক করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০–২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ–ইস্ট ফেস্টিভ্যালে অংশ নেওয়ার কথা ছিল জুবিন গার্গের। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ঘটে যায় এই মৃত্যু। যদিও তার মৃগী রোগের ইতিহাস ছিল, তবুও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতে, প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

মতামত দিন