নিউইয়র্কে ডিম নিক্ষেপ বিতর্কে শেখ হাসিনাকে আক্রমণ সারজিস আলমের।
আমেরিকায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম ছোড়ার ঘটনার পর যুবলীগকর্মী মিজানকে ফোন করে ধন্যবাদ জানানোর অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম লেখেন, আখতার হোসেনকে ডিম ছোড়া সেই ‘কুলাঙ্গার’-এর সঙ্গে শেখ হাসিনা পরে ফোনে কথা বলেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি প্রশ্ন তোলেন,‘একটা মানুষ কতটা ছোটোলোক হলে এই কাজ করতে পারে? এরকম নীচু মানসিকতার একটা নমরুদ ১৬ বছর ধরে একটা দেশের প্রধানমন্ত্রী থাকলে ওই দেশের প্রত্যেকটা সিস্টেমে পচন ধরা ছাড়া আর কী হতে পারে?’
তিনি আরও লিখেছেন, ‘যাদের নেত্রীর এই অবস্থা, তাদের কাছে আরও বেশি ছোটোলোকি দেখতে পাবেন, এটাই স্বাভাবিক। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের, আমাদের দেশকে এমন একজন হিংসুক, প্রতিহিংসাপরায়ণ, ছোটোলোক থেকে মুক্তি দিয়েছেন।


মতামত দিন