আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলের তেল আবিবে গাড়ি বিস্ফোরণ,আহত ১।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলের তেল আবিবে বৃহস্পতিবার একটি গাড়ি বিস্ফোরিত হয়েছে। পুলিশ জানিয়েছে, এটি একটি ‘অপরাধমূলক ঘটনার’ অংশ।

বিস্ফোরণের ফলে লা গার্ডিয়া স্ট্রিটের কিছু অংশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরণে ৪৬ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য ইখিলোভ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সময় উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। বিস্ফোরণটি তেল আবিবের দক্ষিণাঞ্চলের  ইয়াদ এলিয়াহু এলাকায় ঘটে।

পুলিশ এবং জরুরি সেবা সংস্থাগুলো এখনো এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে এবং বিস্ফোরণের সঠিক  কারণ নির্ধারণের জন্য তদন্ত চালাচ্ছে।

মতামত দিন