জাতীয়
ছবি: সংগৃহীত

এনসিপির আগে শাপলা প্রতীকটি নাগরিক ঐক্য চেয়েছিল,কাউকে দেয়া হয়নি: নির্বাচন কমিশনার।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, শাপলা প্রতীকটি প্রথমে নাগরিক  ঐক্য চেয়েছিল, কিন্তু তাদেরকে দেয়া হয়নি। পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীকটি চেয়েছে,  তবুও তা কোনো রাজনৈতিক দলকে দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। সিইসি জানান, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।

এ সময় সিইসি বলেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি জোরদার করা হচ্ছে। সংবিধান ও নির্বাচনী আইন অনুযায়ী পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই। ভোটের সময়সূচি এবং প্রস্তুতি সংক্রান্ত সব কাজ সংবিধান ও আরপিও অনুযায়ী সম্পন্ন হচ্ছে।

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত বিষয়ে তিনি জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। যাচাই-বাছাইয়ের কাজ চলমান আছে।

মতামত দিন