যুক্তরাষ্ট্রে ডিম হামলার ঘটনায় স্থানীয় থানায় মামলা করেছেন আখতার হোসেন।
যুক্তরাষ্ট্রে সফরকালীন হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। পরে আখতার হোসেন স্থানীয় থানায় মামলা দায়ের করেছেন।
ভিডিও বার্তায় আখতার জানান, ঘটনার সময় উপস্থিত নেতাকর্মীরা হামলা প্রতিহত করে পুলিশকে খবর দেন। এরপর তদন্ত কর্মকর্তাদের পরামর্শে তিনি এয়ারপোর্টসংলগ্ন থানায় গিয়ে হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে মামলা করেন।
তিনি অভিযোগ করেন, হামলাকারীরা মূলত আওয়ামী লীগের ঘনিষ্ঠ একটি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত, যারা বাংলাদেশে অতীতে গণহত্যা ও মানবতাবিরোধী কর্মকাণ্ড চালিয়েছে। এ বিষয়ে জাতিসংঘকেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
আখতার বলেন, দেশে কিংবা বিদেশে আওয়ামী সন্ত্রাসী তৎপরতার প্রতিকার আইনিভাবেই করা হবে। তাদের অপরাধ বিচার থেকে রেহাই পাবে না।
প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছালে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। স্থানীয় পুলিশ ইতোমধ্যেই এ ঘটনায় একজনকে আটক করেছে।
মতামত দিন