মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে প্রতারণা এড়াতে সতর্ক করলো বোয়েসেল।
মালয়েশিয়ায় নিয়মিত শ্রমবাজার এখনও চালু হয়নি বলে সতর্ক করেছে রাষ্ট্রীয় সংস্থা বোয়েসেল। সংস্থাটি জানিয়েছে, গুজবের প্রভাবে বিভ্রান্ত না হতে এবং কোনো ধরনের প্রতারণার শিকার না হওয়ার জন্য কর্মীদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
বোয়েসেলের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ মে ২০২৪ এর মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করেও নানা জটিলতার কারণে মালয়েশিয়ায় যেতে পারেননি মোট ৭,৮৭৩ জন কর্মী। এই কর্মীদের জন্য সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় যাত্রার ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, এই বিশেষ প্রক্রিয়া শুধুমাত্র তালিকাভুক্ত কর্মীদের জন্য প্রযোজ্য। তারা কেবল কনস্ট্রাকশন এবং ট্যুরিজম খাতে কাজ করবেন।
বোয়েসেল সতর্ক করেছে, মালয়েশিয়ার শ্রমবাজার খোলা হয়েছে এমন কোনো গুজব ছড়িয়ে কর্মীদের কাছ থেকে অর্থ আদায় করা হলে তা সম্পূর্ণ প্রতারণা হিসেবে গণ্য হবে। তাই গমনেচ্ছু কর্মীদের এ ধরনের অসাধু চক্র থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে।
মতামত দিন