রাজনীতি
ছবি: সংগৃহীত

শাপলা প্রতীক না পাওয়ায় এনসিপি ক্ষুব্ধ, বিকল্প প্রতীকের নির্দেশ ইসির।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রিয় শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তালিকায় শাপলা না থাকায় দলের কাছে বিকল্প প্রতীকের জন্য আবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এরপরই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, “ইসির তালিকায় শাপলা না থাকাটা কোনো আইনি বাধা নয়। প্রথম নিবন্ধনের সময় আমরা স্পষ্ট জানিয়েছিলাম শাপলা মার্কা চাই। তাহলে তালিকায় শাপলা যুক্ত না করা কাদের দায়িত্ব ছিল?”

সারজিস আরও বলেন, “সব ধরনের ভণ্ডামি রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। কোনো আইনি বাধা  নেই, তাই শাপলা প্রতীকই আমাদের হওয়া উচিত। অন্য কোনো বিকল্প মানা হবে না। নির্বাচনে কে ক্ষমতায় আসবে, তা স্বচ্ছভাবে নির্ধারণ হবে।”

আখতার আহমেদ জানান, সংশোধিত প্রতীকের তালিকা ভেটিং শেষে কমিশনে জমা পড়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ কার্যক্রম শুরু হচ্ছে, যেখানে অংশ নেবেন সুশীল সমাজ, শিক্ষাবিদ ও অন্যান্য প্রতিনিধিরা।

নির্বাচনী আচরণবিধি ও প্রতীক সংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এখনও শাপলা প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত নয়।

মতামত দিন