আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ফ্রান্সের ফিলিস্তিন স্বীকৃতিকে হামাসের মতো সন্ত্রাসী সংগঠনকে পুরস্কৃত করার সমান: ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে তীব্রভাবে সমালোচনা করেছেন। তার মতে, এই পদক্ষেপ হামাসের মতো সন্ত্রাসী সংগঠনকে পুরস্কৃত করার সমান।

  খবরটি জানিয়েছে আল-জাজিরা।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প পশ্চিমা দেশগুলোর এই ধরনের ঘোষণার সঙ্গে একমত নন। তিনি মনে করেন, এটি গাজার বন্দিদের মুক্তি বা সংঘাত সমাধানে কোনো বাস্তব ভূমিকা রাখবে না। বরং, কেবল কূটনৈতিক কথার ফুলঝুরি ছাড়া কিছু নয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ঠিক আগে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর আগে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা ও পর্তুগালও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই স্বীকৃতি ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধি করবে। বিশেষ করে তখনই যখন গাজায় চলমান ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অঞ্চলটির অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।

সূত্র: আল-জাজিরা

মতামত দিন