শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার আহমেদ বলেন, “নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে তালিকাভুক্ত প্রতীক থেকে বেছে নিতে হয়। শাপলা নেই, তাই অন্য প্রতীক বেছে নিতে হবে।”
তিনি আরও জানিয়েছেন, রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। প্রতীক সংক্রান্ত সমন্বয়ও এক ধাপ এগিয়েছে। ইসি ও দলের সম্মতিতে বিষয়টি চূড়ান্ত হবে।
২৮ সেপ্টেম্বর থেকে ইসি সুশীল সমাজ, শিক্ষক, নারী নেতা, সাংবাদিক ও রাজনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ শুরু করবে। এ সময়সূচি পূজা ও ছুটির দিন বিবেচনায় ধাপে ধাপে নির্ধারণ করা হবে।প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমও চলমান রয়েছে।
নির্বাচন কমিশন সম্প্রতি ৪৬টি নতুন প্রতীক যুক্ত করেছে। পূর্বে ৬৯টি প্রতীক ছিল, যা যোগ হয়ে এখন ১১৫টি। আইন মন্ত্রণালয় চাইলে এগুলো বাতিল বা নতুন প্রতীক অন্তর্ভুক্ত করার সুপারিশ করতে পারতো,তবে এখনও কোনো সুপারিশ করা হয়নি।
নতুন ১১৫ প্রতীকের মধ্যে রয়েছে—আপেল, আনারস, কোদাল, খাট, টেবিল ঘড়ি, ফ্রিজ, ট্রাক, বক, মোরগ, আম, টেলিফোন, রকেট, বই, রিক্সা, ঈগল, গাভী, ডাব, লাউ, লিচু, গোলাপ ফুল, বেঞ্চ, লাঙ্গল, একতারা,ঘণ্টা, তরমুজ, সেলাই মেশিন, কম্পিউটার, নৌকা, ময়ূর, জাহাজ, ফুটবল, মোবাইল ফোন, হাতি, হেলিকপ্টার—সহ আরও বিভিন্ন প্রতীক।
মতামত দিন