জাতীয়
ছবি: সংগৃহীত

জবি ক্যাম্পাসে ছাত্রশিবিরের উদ্যোগে ৩৩টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন।

নিজেস্ব প্রতিবেদক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, কমনরুম ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট ৩৩টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছে জবি শাখা ছাত্রশিবির। সোমবার (২২ সেপ্টেম্বর) নিরাপদ পানি পান কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম শুরু করা হয়।

শাখা শিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ জানান, বিশ্ববিদ্যালয় স্থাপনার শুরু থেকেই শিক্ষার্থীরা নানা সমস্যা ও অধিকার বঞ্চনার শিকার হয়েছেন। নিরাপদ পানির ব্যবস্থা করতে প্রশাসন যথেষ্ট উদ্যোগ নেনি। এজন্য ছাত্রশিবির নিজ উদ্যোগে এই কর্মসূচি হাতে নিয়েছে।

ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “প্রশাসন শিক্ষার্থীদের জন্য দায়িত্ব পালন করছে না। আমরা রাজনৈতিক সংগঠন হিসেবে শিক্ষার্থীদের সমস্যা তুলে ধরছি এবং নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার জন্য উদ্যোগ নিয়েছি। প্রশাসনের দেওয়া দু’একটি ফিল্টার শিক্ষার্থীদের চাহিদা মেটাতে যথেষ্ট নয়। তাই আমরা আমাদের উদ্যোগ হাতে নিয়েছি।”

তিনি আরও জানান, পরবর্তী ধাপে ছাত্রী হলে একটি ঠান্ডা পানির ফিল্টার স্থাপন করা হবে। এছাড়াও কাপড় ধোয়া সহজ করতে ওয়াশিং মেশিন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।

মতামত দিন