অপরাধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসী আটক।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ছয়জন পাহাড়ি সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, মারধরসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কাঞ্চনাবাদ ইউনিয়নের আমতলী এলাকার পাহাড়ে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন—চিনিদলুপাড়া এলাকার থৈয়মং চিং মার্মার ছেলে মং চালু, সামু মার্মার ছেলে মনুচিং মার্মা, অক্ষয় সিংয়ের ছেলে লুসাই মার্মা, মুনিসির ছেলে লকু-ম,সৈলক্ষ মার্মার ছেলে চাচিংপু ও ত্রাপুঅয়ের ছেলে চাইসাও।

অভিযান চলাকালে একটি একনলা বন্দুক, ৩০ রাউন্ড গুলি এবং তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, এলাকাবাসীর সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে অস্ত্রধারীদের আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

চন্দনাইশ থানার ওসি গোলাম সরোয়ার বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

মতামত দিন