আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল পর্তুগাল, ক্ষুব্ধ প্রতিক্রিয়া নেতানিয়াহুর।

নিজেস্ব প্রতিবেদক:

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রাক্কালে নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল ঘোষণা করেন, তাদের সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তিনি এটিকে পর্তুগিজ পররাষ্ট্রনীতির ধারাবাহিক ও মৌলিক অঙ্গ হিসেবে উল্লেখ করেন।

একই দিনে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াও একই সিদ্ধান্ত নেয়। ফলে ফিলিস্তিনকে স্বীকৃতির আন্তর্জাতিক চাপ আরও জোরালো হলো।

তবে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হবে না।” যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের উদ্দেশে নেতানিয়াহুর অভিযোগ—এটি আসলে সন্ত্রাসবাদের পুরস্কার দেওয়া। তিনি সতর্ক করে বলেন, এমন প্রচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।

মতামত দিন