জাতীয় নির্বাচন থাকায় অমর একুশে বইমেলা শুরু হবে ডিসেম্বরের মধ্যেই।
নিজেস্ব প্রতিবেদক:
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কারণে ২০২৬ সালের অমর একুশে গ্রন্থমেলা এবার ফেব্রুয়ারির বদলে চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। মেলার সমাপ্তি হবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি।
বাংলা একাডেমি জানিয়েছে, শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে মেলার নতুন সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। সভায় একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, সচিব, বিভিন্ন পরিচালক এবং পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জাতীয় সংসদ নির্বাচন এবং রমজানের সময়সূচির কারণে মেলা আগেভাগে শুরু করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেলার জন্য প্রস্তুতি শুরু করেছে এবং সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে সকল ব্যবস্থা গ্রহণ করবে।

মতামত দিন