জাতীয়
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ১৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন আইওএম-এর সহায়তায়।

নিজেস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৬ বাংলাদেশি ফেরত আসেন। তারা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালেই দেশে পৌঁছান।

সরকারের একজন কর্মকর্তা জানান, লিবিয়া থেকে এদের দেশে ফেরত পাঠানো হয় বুধবার (১৭ সেপ্টেম্বর)।

ফেরত আসা বাংলাদেশিরা বুরাক এয়ারলাইন্সের ইউজেড২২২ ফ্লাইটে দেশে পৌঁছান। আইওএম এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের সহায়তায় বিদেশে আটক বাংলাদেশিরা স্বাভাবিকভাবে দেশে ফিরে আসছেন।

মতামত দিন