জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকায় স্থাপিত হলো ফ্রান্সের নতুন ভিসা আবেদন কেন্দ্রে।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকায় নতুন ফরাসি ভিসা আবেদন কেন্দ্র চালু হয়েছে, যা বাংলাদেশি নাগরিকদের স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসার আবেদনকে আরও সহজ করবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান অ্যাভিনিউতে র‌্যাংগস জেড স্কোয়ারে এই কেন্দ্র উদ্বোধন করেন ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।

তিনি বলেন, নতুন কেন্দ্রটি চালুর উদ্দেশ্য হলো ভ্রমণকারীদের জন্য আবেদন প্রক্রিয়াকে দ্রুত, কার্যকর ও সুবিধাজনক করা।

এই কেন্দ্র থেকে আবেদনকারীরা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন। তবে আগে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক। কেন্দ্রটি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই আরও জানান, কেন্দ্রে আবেদনপত্র গ্রহণের সংখ্যা বাড়ানো হবে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় কমানো যাবে, অর্থপ্রদানের আধুনিক ব্যবস্থা করা হবে এবং আবেদনকারীদের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত করা হবে।

ভিএফএস গ্লোবাল আবেদন প্রক্রিয়ায় প্রশাসনিক সহায়তা দেবে। তারা কেবল আবেদনপত্র সংগ্রহ, প্রয়োজনীয় নথি যাচাই এবং বায়োমেট্রিক তথ্য নিবন্ধন করবে। তবে ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের চূড়ান্ত সিদ্ধান্ত ঢাকাস্থ ফরাসি দূতাবাসের এখতিয়ারেই থাকবে।

কেন্দ্রে প্রশিক্ষিত গ্রাহকসেবা প্রতিনিধি থাকবেন। আবেদনকারীরা চাইলে প্রিমিয়াম সার্ভিস, কুরিয়ার সুবিধা এবং আবেদন ফর্ম পূরণসহ অতিরিক্ত সেবা গ্রহণ করতে পারবেন।

ভিএফএস গ্লোবাল ২০০৪ সাল থেকে ফরাসি সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছে। বর্তমানে তারা ২৯টি দেশে ৭০টি ফরাসি ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করছে। সংস্থা স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কাজ  শুধুমাত্র প্রশাসনিক; অর্থাৎ আবেদন গ্রহণ, নথিপত্র সংগ্রহ এবং বায়োমেট্রিক ডেটা রেকর্ডের মধ্যে সীমাবদ্ধ।

আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এই ঠিকানায়: https://visa.vfsglobal.com/bgd/en/fra

মতামত দিন