ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি কাতারের।
রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের অভিযোগ তুলে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে কাতার। তাদের দাবি, আন্তর্জাতিক আইন ভঙ্গের ঘটনা কোনোভাবেই শাস্তি ছাড়াই পার পাবে না।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তেল আবিবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, দোহায় হামলার মাধ্যমে কাতারকে বার্তা দেওয়া হয়েছে এবং এ হামলা ব্যর্থ হয়নি। তার এমন বক্তব্যের কয়েক ঘণ্টা পর দোহায় সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আনসারি বলেন, নেতানিয়াহু বারবার তার ব্যর্থতাকে ঢাকতে মিথ্যা যুক্তি দাঁড় করান, সেটি নতুন কিছু নয়। তবে আমরা স্পষ্ট জানাতে চাই, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল পার পাবে না।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি প্রতিষ্ঠায় কাতারের ভূমিকার প্রসঙ্গ টেনে আনসারি আরও বলেন, নেতানিয়াহু এমন অবস্থান নিচ্ছেন যেন হামাসের সঙ্গে আলোচনা করা রাষ্ট্রগুলোকেই লক্ষ্যবস্তু বানানো যায়।মধ্যস্থতাকারীদের উপর বোমা হামলার এই নীতি কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।
প্রসঙ্গত, ২০১২ সাল থেকে যুক্তরাষ্ট্রের পরামর্শে হামাসের শীর্ষ নেতারা কাতারে অবস্থান করছেন।আর গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস সংঘাতে মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও মিশরের পাশাপাশি কাতারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মতামত দিন