এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ে কর কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের রদবদল।
কর অঞ্চল-১৬-এ কর্মরত যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, তার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দিতে হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তিনি অবসরজনিত সমস্ত সুবিধা পাবেন।
একই সময়ে, গাজীপুরের কর পরিদর্শক মিজ কাজী নূরে সোহেলাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত আদেশে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ এবং ‘পলায়ন’-এর অভিযোগ আনা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (খ) ও ৩ (গ) অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বরখাস্তকালীন সময়ে তাকে গাজীপুর কর কমিশনারের কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ করা হয়েছে। বিধিমালা অনুযায়ী এই সময়ে তিনি খোরাকি ভাতা পাবেন। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
মতামত দিন