নেত্রকোনার ধনু নদে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ সবার মরদেহ উদ্ধার।
নেত্রকোনার ধনু নদে শনিবার দুপুরে স্পিডবোট উল্টে ৪ জন নিখোঁজ হন। এই ঘটনায় উদ্ধার কার্যক্রম চালিয়ে রোববার (১৪ সেপ্টেম্বর) তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় দুর্ঘটনাস্থলের আশপাশে সকাল থেকে দুপুর পর্যন্ত তৎপরতা চালানো হয়।
মৃত উদ্ধাররা হলেন: আন্দাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা আক্তার (৭), নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮) এবং সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)। এর আগে শনিবার দুপুরে উষা মনি (৪) নামের এক শিশুর ভাসমান মরদেহও উদ্ধার করা হয়।
ওসি মকবুল হোসেন জানান, আন্দাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের বরযাত্রীদের সঙ্গে ঘুরতে স্পিডবোটটি ব্যবহার করা হয়েছিল। বোটে মোট ১৫ জন যাত্রী ছিলেন। একটি পণ্যবাহী বাল্কহেডের ধাক্কা এড়াতে গিয়ে ডিঙি নৌকার সঙ্গে সংঘর্ষ হয়, ফলে স্পিডবোটটি উল্টে যায়।
এই দুর্ঘটনায় চারজন নিখোঁজ হয়,অন্যদের আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়।
মতামত দিন