অপরাধ
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন হত্যাকাণ্ডে সাবেক প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানকে গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীনের আদালত রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা, সাভার মডেল থানার ইন্সপেক্টর মো. আশিক ইমাম নিশ্চিত করেছেন যে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে।

মামলার অভিযোগ অনুযায়ী, জুলাই আন্দোলন চলাকালীন গত বছরের ২০ জুলাই তুহিন আহমেদ ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে অংশগ্রহণ করছিলেন। এ সময় আসামিরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে  তাকে গুলি করে আহত করে। তুহিনকে পরবর্তীতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ২৩ জুলাই তার মৃত্যু হয়। ভিকটিমের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন।

গত ১ ফেব্রুয়ারি, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশে আবেদন করেন আসামিকে গ্রেপ্তার দেখানোর জন্য। এরপর আদালত রোববার (১৪ সেপ্টেম্বর) শুনানি ধার্য করেন। আদালতে শুনানির সময় আসামিকে কেরানীগঞ্জ কারাগার থেকে হাজির করা হয়।

চলতি বছরের ২৬ জানুয়ারি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এনামুর রহমানকে ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করে। পরদিন ঢাকার সিএমএম আদালত তাকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে অবস্থান করছেন।

মতামত দিন