অপরাধ
ছবি: সংগৃহীত

ফরিদপুরে পারিবারিক কলহে বঁটি দিয়ে কুপিয়ে বড় ভাইকে হত্যা করেছে ছোট ভাই।

নিজেস্ব প্রতিবেদক:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই বঁটির কোপে বড় ভাই খুন হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে সালাউদ্দিন শেখ (৩২) মারা যান।

তিনি ভদ্রাসন গ্রামের শাজাহান শেখের ছেলে।

স্থানীয় চেয়ারম্যান এবং ভাঙ্গা থানার পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানাচ্ছেন, নিহত পরিবারটি আগে ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া এলাকায় থাকত। সম্প্রতি তারা গ্রামে ফিরে এসেছে।

শুক্রবার সকালে বিদ্যুৎ বিল নিয়ে সালাউদ্দিন ও তার ছোট ভাই আলাউদ্দিনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত আলাউদ্দিন বঁটি দিয়ে বড় ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।

স্থানীয়রা আহত সালাউদ্দিনকে প্রথমে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটেছে। লাশ এখনও গ্রামে পৌঁছায়নি। পরিবার ঢাকায় থাকায় এখনো মামলা হয়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অলিউর রহমান বলেন, পরিবারটি দরিদ্র। ছোট ভাই আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে বঁটি দিয়ে বড় ভাইকে কুপে পেটের নাড়িভুঁড়ি বের করে দেয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মতামত দিন