ইয়েমেনের ক্ষেপণাস্ত্রে তেল আবিবে সাইরেন।
তেল আবিবে হঠাৎ করে সাইরেন বাজতে শুরু করে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত এক ক্ষেপণাস্ত্র দখলকৃত অঞ্চলের আকাশে ঢুকতেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট করে আকাশেই ধ্বংস করে।
আল-মায়াদিন জানিয়েছে, শুধু তেল আবিব নয়, আশপাশের বিস্তীর্ণ এলাকাতেও সাইরেন শোনা গেছে। একই সময়ে প্যালেস্টাইন পোস্টও নিশ্চিত করেছে, হামলার পরপরই তেল আবিবজুড়ে সতর্কবার্তা বাজতে থাকে।
অন্যদিকে প্যালেস্টাইন নাউ জানায়, কল্পিলিয়া ও তেল আবিবের আকাশে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। ইসরায়েলি সেনারা দাবি করছে, এগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সময় প্রতিরক্ষা ব্যবস্থার সৃষ্ট শব্দ।
ফিলিস্তিনি গণমাধ্যমগুলো বলছে, হোম ফ্রন্ট কমান্ড ক্ষেপণাস্ত্র আঘাতের আশঙ্কায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং একইসঙ্গে সাইরেন বাজায়।
আল জাজিরার খবরে উল্লেখ করা হয়েছে, ইয়েমেন থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
সূত্র: মেহর নিউজ এজেন্সি
মতামত দিন