আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

জি৭-কে চীন ও ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি৭ ভুক্ত দেশগুলোকে ভারত ও চীনের ওপর কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন, রাশিয়া থেকে তেল আমদানি করে ভারত ও চীন পুতিনের হাতকে শক্তিশালী করছে, যা ইউক্রেনে হামলার গতিকে তীব্র করছে।

বিষয়টি শুক্রবার ফাইনান্সিয়াল টাইমসের মাধ্যমে প্রকাশিত হয়।

ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, ইউক্রেনে শান্তি চুক্তি আনার জন্য জি৭ ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের সঙ্গে ভিডিও কলে আলোচনা অনুষ্ঠিত হবে। জি৭-এর মধ্যে রয়েছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেছেন, রাশিয়ার তেল ক্রয়ের মাধ্যমে ভারত ও চীনের অর্থনৈতিক অংশগ্রহণ পুতিনের সমর্থন বাড়াচ্ছে। ফলে ইউক্রেনে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়ন যদি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তবে জি৭-এর দেশগুলোকেও একত্রিত হয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

যদিও ট্রাম্প জি৭ দেশের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করতে হবে তা স্পষ্ট করেননি, সূত্রগুলো জানিয়েছে সম্ভাব্য হার অন্তত ৫০ থেকে ১০০ শতাংশ হতে পারে। এর আগে রাশিয়ার তেল কেনার দায়ে ট্রাম্প ভারতের আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। চীনের আমদানি পণ্যের ওপরও শুল্ক আরোপ করা হয়েছিল, যা বাজারে অস্থিরতা সৃষ্টি করলে পরে কিছুটা হ্রাস করা হয়।

মতামত দিন