অপরাধ
ছবি: সংগৃহীত

বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে সংঘর্ষ, ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করে্ন বাবা।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে সংঘর্ষের সময় ২২ বছর বয়সী মো. সাহেদকে ছুরিকাঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মায়ানী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো. সাহেদ ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেও তিনি সক্রিয় ছিলেন।

পরিবারের বরাত অনুযায়ী, সাহেদের বাবা মো. নুরুজ্জামান সম্প্রতি সিলেটের এক নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে ঘরে নিয়ে আসেন। বিষয়টি জানার পর সাহেদ মাকে রক্ষা করতে গিয়ে বাবার ছুরিকাঘাতের শিকার হন। নিহতের খালা নুর জাহান বেগম বলেন, “মো. নুরুজ্জামান আমার বোনের মাথার চুল ধরে ফেলে। সাহেদ মাকে বাঁচাতে গেলে তার বুকে ছুরি মারে।”

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আর্যরাজ দত্ত জানান, হাসপাতালে আনার আগেই সাহেদের মৃত্যু হয়। মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে তর্কের সময় বাবা ছেলেকে ছুরিকাঘাত করে।

এ ঘটনায় নিহতের মা কামরুজ্জাহান বেগম বাদী হয়ে বাবাকে ও তার দ্বিতীয় স্ত্রীকে আসামি করে হত্যা মামলা করেছেন। থানার পুলিশ বর্তমানে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

মতামত দিন