জাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল কয়েক ঘণ্টার মধ্যে ঘোষণা করা হতে পারে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শেষ হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলেছে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি ভোট কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী কর্মকর্তারা দায়িত্বে রয়েছেন। প্রাথমিক ফলাফল কয়েক ঘণ্টার মধ্যে ঘোষণা করা হতে পারে। পাশাপাশি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত কয়েক হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯।
ছাত্রদের হলের মধ্যে ভোটার সংখ্যা :
আল বেরুনী হল: ২১০,আ ফ ম কামালউদ্দিন হল: ৩৩৩,মীর মশাররফ হোসেন হল: ৪৬৪,শহীদ সালাম-বরকত হল: ২৯৮,মওলানা ভাসানী হল: ৫১৪,১০ নম্বর ছাত্র হল: ৫২২,শহীদ রফিক-জব্বার হল: ৬৫০,বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল: ৩৫০,২১ নম্বর ছাত্র হল: ৭৩৫,জাতীয় কবি নজরুল হল: ৯৯,তাজউদ্দীন আহমদ হল: ৯৪৭।
ছাত্রীদের হলের ভোটার সংখ্যা:
নওয়াব ফয়জুন্নেসা: ২৭৯,জাহানারা ইমাম: ৩৬৭,প্রীতিলতা: ৩৯৬,বেগম খালেদা জিয়া: ৪০৩,সুফিয়া কামাল: ৪৫৬,১৩ নম্বর ছাত্রী হল: ৫১৯,১৫ নম্বর ছাত্রী হল: ৫৭১,রোকেয়া: ৯৫৬,ফজিলাতুন্নেছা: ৭৯৮,তারামন বিবি: ৯৮৩।
এবারের নির্বাচনে ২৫টি পদে ১৭৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে বামপন্থী, ছাত্রশিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত ৮টি প্যানেল অংশগ্রহণ করেছে। তবে ভোটের মধ্যে কারচুপির অভিযোগ এনে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচন বর্জন করেছে।
বৃহস্পতিবার বিকেলে মওলানা ভাসানী হলের গেস্ট রুমে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।

মতামত দিন