জাতীয়
ছবি: সংগৃহীত

দেশে ২৪ ঘণ্টায় ৬ জন ডেঙ্গুতে নিহত, হাসপাতালে ভর্তি ৫৮৬ জন।

নিজেস্ব প্রতিবেদক:

গত একদিনে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪৫ জনে।

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৬ জন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা সর্বাধিক ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশনে, যেখানে ১৪৪ জন  ভর্তি হয়েছেন। অন্যত্র বরিশাল বিভাগে ১০৯ জন, ঢাকা বিভাগে ১০৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৬৬২ জনে পৌঁছেছে।

মতামত দিন