রাজনীতি
ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনে শক্তি প্রদর্শন,জাতীয় ভোটেও একই পরিস্থিতি ঘটবে না নিশ্চয়তা নেই:হাসনাত আব্দুল্লাহ।

নিজেস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, আপাতদৃষ্টিতে এটি সুষ্ঠু মনে হলেও সেখানে রাজনৈতিক  দলগুলোর শক্তি প্রদর্শনের দৃশ্য দেখা গেছে।

আর একই পরিস্থিতি জাতীয় নির্বাচনেও ঘটবে না— এমন নিশ্চয়তা নেই বলেও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, নির্বাচনপূর্ব যে চ্যালেঞ্জগুলো রয়েছে তার মধ্যে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া এখনো সুস্পষ্ট নয়। প্রশাসনকে নিয়ন্ত্রণে এনে নির্বাচনের পক্ষে ব্যবহার করার প্রবণতা অনেকের মধ্যে বিদ্যমান।

হাসনাতের মতে, আগের সরকারের সময় যেমন বিভিন্ন এজেন্সি রাজনীতিকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার চেষ্টা করেছিল, এখনো তেমন কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে।

মতামত দিন