ডাকসু নির্বাচনে ২৮টি পদের ২৩টিতে জয়ী ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস, এজিএসসহ ২৮টি পদে ২৩টিতে জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের প্রার্থীরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
প্রধান ফলাফল:
-
সহ-সভাপতি (ভিপি): মো. আবু সাদিক (সাদিক কায়েম) – ১৪,০৪২ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান – ৫,৭০৮ ভোট।
-
সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ – ১০,৭৯৪ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর বারী হামীম – ৫,২৮৩ ভোট; মেঘমল্লার বসু – ৪,৯৪৯ ভোট।
-
সহ-সাধারণ সম্পাদক (এজিএস): মুহা. মহিউদ্দীন খান – ১১,৭৭২ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর আল হাদী মায়েদ – ৫,০৬৪ ভোট।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে জয়ী প্রার্থীরা:
-
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা – ১০,৬৩১ ভোট
-
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার – ৭,৮৩৩ ভোট
-
আন্তর্জাতিক সম্পাদক: খান জসিম – ৯,৭০৬ ভোট
-
ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আবদুল্লাহ – ৯,০৬১ ভোট
-
ক্রীড়া সম্পাদক: আরমান হোসাইন – ৭,২৫৫ ভোট
-
কমন রুম, রিডিং রুম ও কাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা – ৯,৯২০ ভোট
-
মানবাধিকার ও আইন সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া – ১১,৭৪৭ ভোট
-
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এমএম আল মিনহাজ – ৭,০৩৮ ভোট
-
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম – ৯,৩৪৪ ভোট
সদস্য পদে জয়ী: সাবিকুন্নাহার তামান্না, সর্বমিত্র, আনাস ইবনে মুনির, ইমরান হোসেন, তাজিনুর রহমান, মেফতাহুল হোসেন আল মারুফ, বেলাল হোসাইন অপু খান, রাইসুল ইসলাম, মো. শাহিনুর রহমান, মোছা. আফসানা আক্তার ও রায়হান উদ্দীন।
প্যানেলের বাইরে জয়ী প্রার্থীরা: যুবাইর বিন নেছারী (সমাজসেবা সম্পাদক), মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), সানজিদা আহমেদ তন্বী (গবেষণা ও প্রকাশনা সম্পাদক), হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া (সদস্য পদ)।
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী। হল সংসদে ২৩৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বী ছিলেন ১,০৩৫ জন। মোট ভোটার ছিলেন ৩৯,৮৭৪, যার মধ্যে ২০,৯১৫ জন ছাত্র এবং ১৮,৯৫৯ জন ছাত্রী।
মতামত দিন