রাজনীতি
ছবি: সংগৃহীত

‘ছাত্রশিবিরের বেইমানি ভুলবে না ইতিহাস’– উমামা ফাতেমা।

নিজেস্ব প্রতিবেদক:

ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির স্বার্থসিদ্ধির জন্য এমন বেইমানি করেছে, যা জাতির ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে।

উমামা লেখেন, কারচুপির এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। তিনি আরও উল্লেখ করেন, “কারচুপির নির্বাচনের জন্য ১৪০০ মানুষ মরছে, কত পরিবার নিঃস্ব হলো, একি ব্যবস্থা!”

ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা উমামা ৩ হাজার ৩৮৯ ভোট পেয়েছিলেন। তবে ভোটের ফল ঘোষণার আগেই তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

মতামত দিন