ঠাকুরগাঁওয়ে গরুব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৫ গ্রেফতার।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নারায়ানপুর কুয়াভিটা গ্রামে এক গরুব্যবসায়ীকে গভীর রাতে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। নিহত কার্তিক চন্দ্র (৫০) স্থানীয় কুয়াভিটা গ্রামের প্রয়াত খনা রায়ের ছেলে।
পরিবারের অভিযোগ, শ্যালোমেশিন চুরির ঘটনার বিষয়ে সালিশ বৈঠকে সাক্ষী দেওয়ার বিষয়টি ধামাচাপা দিতে চোর ও তার লোকজন টাকার বিনিময়ে চাপ সৃষ্টি করে। কার্তিক চন্দ্র সাক্ষী দিতে অস্বীকৃতি জানালে প্রথমে মারপিট করা হয় এবং পরে কুপিয়ে হত্যা করা হয়।
মঙ্গলবার দুপুরে কার্তিক চন্দ্রের ছেলে কপিল চন্দ্র বর্মন ১৩ জনকে নাম উল্লেখ করে রানীশংকৈল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন:
-
তপন চন্দ্র (৪৩)
-
ডালিম চন্দ্র (৩৫)
-
রতন চন্দ্র বর্মন (২৩)
-
নবদেব কুমার বর্মন (৪৮)
-
হিরা
নিহতের মেয়ে ললিতা রায় বলেন, সালিশ বৈঠকে জড়িতদের নাম গোপন করে বাবাকে মিথ্যা স্বাক্ষী দিতে চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়েছে।
বাদী কপিল চন্দ্র বর্মন বলেন, তার বাবা ছিলেন সৎ মানুষ। হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে এবং তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
মতামত দিন