আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চট্টগ্রামের প্রবাসী নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চট্টগ্রামের মিরসরাইয়ের মো. জহির উদ্দিন (৪২) নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে আফ্রিকার মেফ্লাউরের পুবালাঙ্গা এলাকায় তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।

নিহত জহির উদ্দিন মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব দুর্গাপুর গ্রামের নুর  আহম্মদ ড্রাইভার বাড়ির ছেলে।

জহির উদ্দিন ২০০৯ সালে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। প্রথম দিকে তিনি অনেক কষ্টের মধ্যে ছিলেন, পরে পুবালাঙ্গা এলাকায় একটি দোকান খুলে ব্যবসা শুরু করেন। দীর্ঘ ১৬ বছর তিনি দেশে আসেননি।

জহিরের বড় ভাই মো. রেজাউল করিম জানিয়েছেন, “২০০৯ সালে জীবিকার জন্য দক্ষিণ আফ্রিকায় চলে যায়, তারপর দেশে ফেরেনি। মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় খবর আসে, তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা গুলি চালিয়ে তাকে হত্যা করেছে।”

তিনি আরও বলেন, জহির উদ্দিনের মরদেহ বর্তমানে দক্ষিণ আফ্রিকার মর্গে রাখা আছে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হলে দেশে ফেরত আনা হবে।

মতামত দিন