অপরাধ
ছবি: সংগৃহীত

খিলগাঁওয়ে ডলার প্রতারণার মূল হোতা গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর খিলগাঁও থেকে ডলার প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করা চক্রের প্রধান আসামি আদিব ফয়েজকে গ্রেফতার করেছে সিআইডি। রোববার (৭ সেপ্টেম্বর) খিলগাঁওয়ের সিপাহি বাগস্থ ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আদিব ফয়েজ ওই এলাকার ফয়েজ আহম্মদের ছেলে।

সিআইডি জানিয়েছে, তিনি যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে অভিনব কৌশলে ডলার হাতিয়ে নিতেন এবং দেশে অনেকে তার প্রতারণার শিকার হয়েছেন। এই ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে।

পরবর্তীতে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের তদন্ত টিম মামলাটির দায়িত্ব নেয় এবং চলমান তদন্তের অংশ হিসেবে আদিব ফয়েজকে গ্রেফতার করে। তাকে আদালতে হাজির করা হয়েছে এবং পাঁচ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে।

সিআইডি জানিয়েছে, চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত চলছে।

মতামত দিন