হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন ট্রাম্প।
নিজেস্ব প্রতিবেদক:
গাজা এলাকায় আটক ইসরায়েলি নাগরিকদের মুক্তির দাবিতে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসকে চূড়ান্ত সতর্কতা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার তিনি নিজের ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেন, ইসরায়েল ইতোমধ্যেই তার প্রদত্ত যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে।
এখন হামাস যদি সেই প্রস্তাব অগ্রাহ্য করে, তাহলে তার ফলাফল ভয়াবহ হবে।
তিনি আরও উল্লেখ করেন, এ বারই শেষবার হামাসকে সতর্ক করা হচ্ছে এবং এর পর আর কোনোবার সতর্কবার্তা দেওয়া হবে না।
এই বিষয়ে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রদত্ত যুদ্ধবিরতি প্রস্তাবটি তারা পেয়েছে এবং সংঘাত বন্ধ করতে যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুত।

মতামত দিন