জাতীয়
ছবি: সংগৃহীত

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজশাহী-ঢাকা রুটে বাস কাউন্টার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা।

নিজেস্ব প্রতিবেদক:

রাজশাহী ও ঢাকার মধ্যে চলাচলকারী বেশিরভাগ বাস কোম্পানির কাউন্টার আজ বন্ধ রয়েছে। শ্রমিক ও কর্মচারীরা বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে এই পদক্ষেপ নিয়েছেন।

তবে কিছু কাউন্টার সীমিত সময়ের জন্য খোলা আছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই অনেক যাত্রী নির্ধারিত সময় অনুযায়ী যাত্রা করতে না পেরে সমস্যায় পড়েছেন। অনেকে বিকল্প রুট বা বাহনের ব্যবস্থা খুঁজে বের করেছেন।

স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার রাতে দেশ ট্রাভেলসের কর্মীরা প্রথমে তাদের কাউন্টার বন্ধ করেন। এরপর ন্যাশনাল ট্রাভেলস, হানিফ পরিবহন ও আরও কয়েকটি কোম্পানির কর্মচারী এই আন্দোলনে অংশগ্রহণ করেন।

এই কর্মসূচি চলাকালীন যাত্রীদের সুবিধার্থে এবং নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

মতামত দিন