সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার।
নিজেস্ব প্রতিবেদক:
সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে বোরাক টাওয়ারের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশ। তারা জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে হাজির করা হবে।
আবু আলম মোহাম্মদ শহীদ খান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মতামত দিন