ফটিকছড়িতে সেনা অভিযান: অস্ত্র, গুলি ও সরঞ্জামসহ একজন আটক।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নোয়াহাট ও গোপালঘাটিয়ায় রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। এ সময় বিদেশি পিস্তল, গুলি এবং অন্যান্য সন্ত্রাসী সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।
প্রথমে নোয়াহাট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি বাড়ি তল্লাশি করে সেনারা প্রায় ৩০টি ছুরি, চাপাতি, কুড়াল ও দা উদ্ধার করেন। পরবর্তীতে গোপালঘাটিয়ায় অভিযান পরিচালিত হয়। সেখানে বখতেয়ার উদ্দীন মঞ্জু নামে একজন সশস্ত্র ব্যক্তি আটক হন। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ রাউন্ড গুলি, ১৯৯ রাউন্ড পয়েন্ট টু টু ক্যালিবার অ্যামুনিশন, ১৩টি মোবাইল ফোন, দুইটি পাসপোর্টসহ অন্যান্য সন্ত্রাসী সরঞ্জাম।
সেনাবাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিকে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে। লক্ষীছড়ি সেনা জোনের অধিনায়ক বলেন, শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য এমন অভিযান চালানো হবে এবং সন্ত্রাস দমন কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত দিন