অপরাধ
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতা ও কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপি রোববার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন:

  • দোহার থানা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ (২৯)

  • খিলগাঁও থানা ৩নং ওয়ার্ড যুবলীগ প্রচার সম্পাদক জসিম খান (৩০)

  • খিলগাঁও থানা ৭৪নং ওয়ার্ড উত্তর নন্দীপাড়া রসুলবাগ ইউনিট যুবলীগের সদস্য সচিব সামিউল  ইসলাম হৃদয় (৩০)

  • খিলগাঁও থানা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব (৪২)

  • খিলগাঁও থানা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম লিটন (৪৭)

  • ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য মো. আমিনুল ইসলাম রিফাত (২৮)

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্ট ও রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল আয়োজনের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছিলেন।

গ্রেপ্তারের সময়সূচি অনুযায়ী, খিলগাঁও থানা পুলিশ শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নন্দীপাড়া বটতলা এলাকা থেকে জসিম খান ও সামিউল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করে। রাত সওয়া ১১টার দিকে শাকিল আহমেদকে দক্ষিণ বনশ্রী এলাকা থেকে আটক করা হয়।

সাতার মধ্যে, রাত সোয়া ১২টার দিকে খিলগাঁও সি ব্লক থেকে আহসান হাবিব ও আমিনুল ইসলাম লিটনকে আটক করা হয় এবং রাত দেড়টার দিকে খিলগাঁও তিলপাড়া থেকে আমিনুল ইসলাম রিফাতকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিলের আয়োজনকারি নাহিদা নূর সুইটিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য। ডিবি জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার পর রহিম মেটাল মসজিদের সামনে মিছিলটি আয়োজন করেছিলেন তিনি।

ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, এই মিছিলে অংশ নেওয়ার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, ধানমন্ডি থেকে পূর্ব পরিকল্পিত ঝটিকা মিছিলে অংশ নেওয়া আট নেতাকর্মীও আটক করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন