অপরাধ
ছবি: সংগৃহীত

পিএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের হোতা গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

পিএসসি’র থানা সহকারী শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের অন্যতম হোতা মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।

বুধবার (৩ সেপ্টেম্বর) মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম।

তিনি জানান, অভিযুক্ত মতিউর সামাজিক যোগাযোগমাধ্যমে সাজেশনের আদলে প্রশ্ন সরবরাহ করত এবং বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিত।

সিআইডি জানায়, টাকা প্রদানকারীদের ইনবক্সে বা কুরিয়ারের মাধ্যমে প্রশ্ন সরবরাহ করা হতো। ফেসবুকে বিজ্ঞাপন দেখে পেজের এডমিনকে শনাক্ত করে তথ্যপ্রযুক্তির সহায়তায় জামালপুর থেকে মতিউরকে গ্রেপ্তার করা হয়। তদন্তে নিশ্চিত হওয়া গেছে, প্রশ্নফাঁসে সে প্রত্যক্ষভাবে জড়িত।

এ ঘটনায় পিএসসির সহকারী পরিচালক সুকর অঞ্জন সমাজদার বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং শিগগিরই তাদেরও গ্রেপ্তার করা হবে।

মতামত দিন