রাজনীতি
ছবি: সংগৃহীত

এনসিপি নেতার ৪৯ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ভাইরাল।

নিজেস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আব্দুর রহিমকে ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৪৯ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে।

দলীয় সূত্রে জানা যায়, রহিম জেলা এনসিপির কার্যকরী সদস্য এবং তিনি পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন।

ভিডিওতে দেখা যায়, রহিমকে এক নারীর সঙ্গে স্থানীয় একটি রেস্টুরেন্টে অন্তরঙ্গ অবস্থায়। শুরুতে রহিম সাংবাদিকদের জানান, ভিডিওতে উপস্থিত নারী তার স্ত্রী। পরে গণমাধ্যম কর্মীরা রেস্টুরেন্টে গিয়ে নারীর পরিচয় শনাক্ত করলে রহিম স্বীকার করেন, তিনি তার স্ত্রী নন।

রহিম দাবি করেছেন, তার ভুল হয়েছে এবং সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেছেন। ভিডিওতে থাকা নারীর পরিচয় বিভিন্ন সূত্রে নিশ্চিত করা হয়েছে, তিনি রহিমের স্ত্রী নন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এনসিপির নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। জেলা শহরের রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা চলছে, এবং অনেকেই এর নিন্দা জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, “এই ঘটনায় আমরা বিচলিত। একদিকে যেমন ব্যক্তিগত গোপনীয়তা জনসম্মুখে প্রকাশের প্রবণতা হতাশাজনক, তেমনি কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন অসামাজিক আচরণও কাম্য নয়।”

মতামত দিন