অপরাধ
ছবি: সংগৃহীত

আদাবরে পুলিশের গাড়ি ভাঙচুর,পুলিশ সদস্যসহ তিনজনকে কুপিয়ে জখম।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর আদাবর এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি এক পুলিশ সদস্যসহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের উদ্ধার করে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি ঘটে সোমবার (১ সেপ্টেম্বর) রাতে। ঘটনার পর অভিযান চালিয়ে এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান জানান, রাতের সময় ৯৯৯–এ দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ একটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে যায়। এসময় চালক আল আমিন গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একদল লোক এসে তাকে কুপিয়ে চলে যায়। তার হাতে গুরুতর আঘাত লাগে।

তিনি আরও বলেন, আহত আল আমিনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় কোন গ্রুপ জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন