অপরাধ
ছবি: সংগৃহীত

নিজের জুস নিজেই খেয়ে ধরা পড়লেন অচেতন পার্টির সদস্য।

নিজেস্ব প্রতিবেদক:

কৌশলে যাত্রীরা ফুল মিয়ার কাছ থেকে জুস পান করার জন্য অনুরোধ করেন। জোরে জবরদস্তি করে তারা জুস খায়।

জুস খাওয়ার পর তারা অজ্ঞান হয়ে পড়লে, ফুল মিয়া তাদের কানের দুল ও নাকের গহনা খুলে নেয়। এ সময় পাশের একজন যাত্রী ঘটনাটি টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে যাত্রীরা ফুল  মিয়ার কাছে থাকা জুস পরীক্ষা করতে তাকে পান করান, ফলে নিজেই অজ্ঞান হয়ে পড়ে এবং তার  প্রতারণার বিষয় নিশ্চিত হয়।

ঘটনাটি ঘটে শনিবার ভোরে, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে, বগি নম্বর ঝ, ৭৮ ও ৭৯ নম্বর সিটে।

পরে সৈয়দপুর রেলওয়ে পুলিশ তিনজন—দুই ভুক্তভোগী এবং ফুল মিয়া—কে উদ্ধার করে সৈয়দপুর  রেলওয়ে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী দুজন হলেন কৌশিলা রায় ও তার কন্যা বীথি রায়। তারা দিনাজপুরের বিরামপুর স্টেশন থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। পাশের সিটে ছিলেন ফুল মিয়া, যিনি অজ্ঞান পার্টির সদস্য।

পুলিশ জানায়, কৌশিলা ও বীথিকে কৌশলে জুস পান করানো হয়েছিল। তারা অজ্ঞান হলে তাদের গহনা ছিনিয়ে নেয়া হয়। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রহিম পাশেই বসে ছিলেন এবং ঘটনাটি টের পেয়ে ফুল মিয়াকে আটক করেন।

ফুল মিয়া প্রথমে বিষয়টি অস্বীকার করলে, যাত্রীরা তাকে তার নিজস্ব জুস পান করতে বাধ্য করেন। এতে ফুল মিয়া নিজেই অজ্ঞান হয়ে পড়ে এবং প্রতারণা প্রমাণিত হয়। এরপর ট্রেনে থাকা যাত্রীরা রেল পুলিশকে অবগত করে অভিযুক্তকে তাদের হাতে তুলে দেন।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী জানান, তিনজনকে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কৌশিলা রায়ের ছেলে রবীন্দ্রনাথ রায় লিখিত অভিযোগ করেছেন।  আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন