রাজনীতি
ছবি: সংগৃহীত

নুরের ওপর হামলা নিয়ে ফেসবুক পোস্টে ইশরাকের মন্তব্য।

নিজেস্ব প্রতিবেদক:

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, দেশের কোথাও কোথাও ফ্যাসিবাদের পুনর্জন্মের  চেষ্টা চলছে।

সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হতে হলো নুরকে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান।

ইশরাক হোসেন লিখেছেন, খুনি হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে নুর দীর্ঘ সময় জীবনের ঝুঁকি নিয়ে লড়াই চালিয়েছেন। তিনি কোটা সংস্কার আন্দোলনের সূচনাকারী প্রধান নেতা ছিলেন এবং পরবর্তীকালে আওয়ামী লীগ বা ছাত্র লীগের হাতে বহুবার রক্তাক্ত হয়েছেন।

‘সবশেষ জুলাই অভ্যুত্থানের সময় শেষের দিকে তাকে রিমান্ডে নির্যাতন করা হয় এবং কেরানীগঞ্জ কারাগারে নিয়ে আসার সময় দুই কারারক্ষীর ঘাড়ে ভর করে হাঁটতে হয়েছিল’, যোগ করেন বিএনপি নেতা।

তিনি আরও বলেন, আজ যদিও হাসিনা নেই, তবুও কোথাও কোথাও ফ্যাসিবাদের পুনর্জন্মের চেষ্টা চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আবারও নুরকে মৃত্যুর মুখোমুখি হতে হলো।

ইশরাক হোসেন পোস্টে উল্লেখ করেছেন, সাহসী নেতা নুরের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করছেন। তিনি শেষ করেন—‘আমিন’।

মতামত দিন