রাজনীতি
ছবি: সংগৃহীত

কাকরাইলে জাপা ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা  সোয়া ৬টার দিকে জাপা ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

হঠাৎ ঘটে যাওয়া এ সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

জাপা নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, গণঅধিকার পরিষদের সমর্থকরা মিছিল নিয়ে এসে তাদের ওপর আকস্মিক হামলা চালিয়েছে। তবে পাল্টা অভিযোগে গণঅধিকার পরিষদের দাবি, শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাওয়ার সময় প্রথমে জাপার লোকজনই ইটপাটকেল ছুড়ে উসকানি দেয়।

মতামত দিন