জাতীয়
ছবি: সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও মোড় ব্লকেড।

নিজেস্ব প্রতিবেদক:

শুক্রবার বাদে অন্যান্য দিনে কর্মসূচি পালন করতে আগারগাঁও মোড়ে অবস্থান নেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালেই শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ে মোড়ে উপস্থিত হন। আন্দোলনকারীরা জানান, এই কর্মসূচি ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে সকাল ১০টা থেকে শুরু হয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:

১,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) পদ শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা।

২,বিএডিসির কোটা বাতিল করে, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ না দেওয়া।

৩,কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

এর আগে, শিক্ষার্থীরা কৃষিবিদদের পেশাগত স্বীকৃতি ও অধিকার নিশ্চিতের জন্য আগারগাঁও এলাকায় ব্লকেড কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছিলেন।

মতামত দিন