আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাবে বন্যা ১৫ জনের মৃত্যু, লাখ লাখ মানুষ পানিবন্দি।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চলমান ভারী বর্ষণ ও নদীর পানি বৃদ্ধি পেয়ে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শতদ্রু, রাভি ও চেনাব নদীর পানি ফেটে প্লাবন সৃষ্টি করেছে।

বহু মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে স্থানান্তরিত হতে বাধ্য হয়েছেন।

দেশটির সরকার বন্যাদুর্গত অঞ্চলে সেনা মোতায়েন করেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় রয়েছে শিয়ালকোট, নারওয়াল, হাফিজাবাদ, সারগোদা, লাহোর, কাসুর, ওকারা, গুজরানওয়ালা ও ফয়সালাবাদ। নদীগুলোর পানি ভারী বর্ষণের সঙ্গে মিলিত হয়ে চারপাশের এলাকা প্লাবিত করছে এবং দক্ষিণ পাঞ্জাবেও বন্যার ছড়ানো শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় কৃষকরা জানাচ্ছেন, লাখ লাখ একর জমির ফসল নষ্ট হয়েছে। জুন মাস থেকে চলমান বর্ষায় পাকিস্তানে এখন পর্যন্ত ৮০২ জনের মৃত্যু হয়েছে, এর অর্ধেকই শুধু আগস্ট মাসে। জাতিসংঘ বলেছে, এই বছরের বর্ষাকালে মৃতের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় তিনগুণ বেশি। ভারতের বাঁধ  থেকে পানি ছাড়ার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

মতামত দিন