ঝিনাইদহে ভারতীয় জাল রুপিসহ বাবা–ছেলে আটক।
নিজেস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় জাল রুপি নিয়ে বাবা ও ছেলেকে আটক করেছে বিজিবি। আটকরা হলেন ওলিয়ার শেখ এবং তার পাঁচ বছর বয়সী ছেলে আমান।
বিজিবি জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে খোসালপুর সীমান্তে তাদের আটক করা হয়। ওলিয়ার শেখ আগে ভারতের বিহারে থাকতেন এবং সেখানে দর্জির কাজ করতেন। ২০১৭ সালে তিনি স্থানীয় এক নারীর সঙ্গে বিবাহিত হন।
তদন্তে উঠে এসেছে, বাগেরহাটের মারুফ নামের এক ব্যক্তির কাছ থেকে ওলিয়ার ভারতীয় ৫ লাখ ৪ হাজার রুপি ক্রয় করেছিলেন মাত্র ৬০ হাজার টাকায়। পরে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।

মতামত দিন