জাতীয়
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পদে মেয়াদ সীমা ১০ বছর চায় ৮৯ শতাংশ নাগরিক।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি সর্বোচ্চ দশ বছর থাকার সীমা নির্ধারণের পক্ষে দেশের বিপুল সংখ্যক মানুষ মত দিয়েছেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) পরিচালিত এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, এ প্রস্তাবে ৮৯ শতাংশ উত্তরদাতা একমত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক আলোচনাসভায় সংগঠনটি জরিপের ফলাফল প্রকাশ করে।

জরিপে আরও দেখা যায়, দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন ৯০ শতাংশ অংশগ্রহণকারী। অন্যদিকে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে মত দিয়েছেন ৮৭ শতাংশ মানুষ।

অনুষ্ঠানে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে রাজনৈতিক দলগুলো যদি উদাসীন থাকে, তবে তার খেসারত তাদেরই গুনতে হবে। তার মতে, অন্ধভাবে শেখ হাসিনার ধারা অনুসরণ করলে রাজনৈতিক দলগুলো ভয়ংকর রূপ নেবে।

একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান, সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়টি কমিশন বারবার আলোচনা করেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো তা গ্রহণ করতে রাজি হয়নি।

মতামত দিন